সর্বশেষ হালনাগাদ: ১১ নভেম্বর ২০২৬
HELAL’S English Centre (helals.com.bd) আপনার তথ্যকে আমানত মনে করে। এই পেজে লেখা আছে আমরা কী তথ্য নিই আর কেন নিই।
আমরা কী তথ্য নিই
- নাম, মোবাইল নাম্বার, ইমেইল — অ্যাকাউন্ট খোলা আর কোর্স কেনার সময়
- কোন কোর্স কিনেছেন আর কতটুকু দেখেছেন
- পেমেন্টের তথ্য (Transaction ID, টাকার পরিমাণ)। কার্ড বা বিকাশের পিন আমরা কখনো দেখি না, রাখিও না। অনলাইন পেমেন্ট হয় পেমেন্ট গেটওয়ের নিজস্ব সুরক্ষিত পেজে।
- সাইট কীভাবে ব্যবহার হচ্ছে বোঝার জন্য কুকি আর Facebook Pixel / Google Analytics-এর মতো টুল
তথ্য দিয়ে কী করি
- আপনার কেনা কোর্স চালু করা আর দেখানো
- ক্লাস, কোর্স বা পেমেন্ট নিয়ে আপনার সাথে যোগাযোগ করা
- সাইট আর কোর্স আরও ভালো করা
তথ্য কার সাথে শেয়ার হয়
আপনার তথ্য আমরা কারো কাছে বিক্রি করি না। শুধু কাজের জন্য দরকার হলে পেমেন্ট গেটওয়ে, হোস্টিং আর ভিডিও সার্ভিসের সাথে শেয়ার হয়। আইন অনুযায়ী সরকার চাইলে দিতে হতে পারে।
আপনার অধিকার
আপনার তথ্য দেখতে, ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে WhatsApp-এ মেসেজ দিন।
যোগাযোগ: HELAL’S English Centre, প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন। WhatsApp: +8801305447163। ঠিকানা: মনিকা ভিলা, চাকধ বাজার থেকে ২০০ মিটার সামনে, নড়িয়া, শরীয়তপুর