সর্বশেষ হালনাগাদ: ১১ নভেম্বর ২০২৬
helals.com.bd ব্যবহার করলে বা কোর্স কিনলে নিচের শর্তগুলো মেনে নিচ্ছেন বলে ধরা হবে।
কোর্স ও অ্যাক্সেস
- কোর্স কেনার পর আপনার অ্যাকাউন্ট থেকে “আমার কোর্স” পেজে কোর্স দেখতে পাবেন।
- এক অ্যাকাউন্ট শুধু একজনের জন্য। অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড অন্য কাউকে দেওয়া যাবে না।
- রেকর্ডেড কোর্স কেনার দিন থেকে ২ বছর পর্যন্ত দেখা যাবে।
- লাইভ কোর্সের ক্লাস চলে নির্দিষ্ট ব্যাচ আর সময় অনুযায়ী।
কপিরাইট
সব ভিডিও, PDF আর লেখা HELAL’S English Centre-এর। ডাউনলোড, রেকর্ড, কপি করা বা অন্য কোথাও শেয়ার করা নিষেধ। নিয়ম ভাঙলে কোনো টাকা ফেরত ছাড়াই অ্যাকাউন্ট বন্ধ করা হতে পারে।
দাম ও পেমেন্ট
সব দাম বাংলাদেশি টাকায় (৳)। পেমেন্ট সফল হলে কোর্স চালু হয়। দাম যেকোনো সময় বদলাতে পারে, তবে আগে কেনা কোর্সে প্রভাব পড়বে না।
টাকা ফেরত
টাকা ফেরতের নিয়ম “Refund Policy” পেজে লেখা আছে।
শর্ত বদল
এই শর্তগুলো প্রয়োজনে বদলানো হতে পারে। বদলালে এই পেজে হালনাগাদ করা হবে।
যোগাযোগ: HELAL’S English Centre, প্রতিষ্ঠাতা হেলাল উদ্দিন। WhatsApp: +8801305447163। ঠিকানা: মনিকা ভিলা, চাকধ বাজার থেকে ২০০ মিটার সামনে, নড়িয়া, শরীয়তপুর
