হোম › রেকর্ডিং কোর্স

রেকর্ডিং কোর্স — নিজের সময়ে স্পোকেন ইংলিশ

কাজের শিফটের কারণে লাইভ ক্লাসের সময় মিলছে না? যখন সময় পাবেন, তখন ফোনে ভিডিও দেখে শিখুন।

যেকোনো সময়, ফোন থেকে২ বছর দেখার সুযোগ

এই কোর্স কাদের জন্য

  • যাঁদের কাজের সময় বারবার বদলায়, লাইভ ক্লাসে নিয়মিত বসা কঠিন
  • যাঁরা নিজের গতিতে, বারবার দেখে শিখতে চান
  • গ্রামার মুখস্থ না করে প্রতিদিনের কথাবার্তা শিখতে চান

রেকর্ডিং কোর্সে যা পাবেন

  • গ্রামার ছাড়া, সব বাংলায় বুঝিয়ে স্পোকেন ইংলিশের ভিডিও ক্লাস
  • প্রতিদিনের কথাবার্তার ইংরেজি — প্রবাসে যেটা সবচেয়ে বেশি লাগে
  • ফোন থেকে যখন খুশি, যতবার খুশি দেখার সুযোগ
  • একবার টাকা দিলে ২ বছর দেখার সুযোগ

কীভাবে ভর্তি হবেন

  • বাটনে চাপ দিয়ে WhatsApp-এ মেসেজ দিন।
  • বিকাশে টাকা দিন — দেশে পরিবারের কেউ দিলেও চলবে।
  • টিম আপনার অ্যাকাউন্টে কোর্স চালু করে দেবে, তারপর যখন খুশি দেখবেন।

রেকর্ডিং কোর্স নিয়ে প্রশ্ন

ফোনে কি দেখা যাবে?

হ্যাঁ। ফোন, ট্যাবলেট বা কম্পিউটার — যেকোনোটা দিয়ে নিজের অ্যাকাউন্টে ঢুকে দেখতে পারবেন।

কতদিন দেখতে পারবো?

একবার টাকা দিলে ২ বছর দেখতে পারবেন।

রেকর্ডিং কোর্সে কি সার্টিফিকেট আছে?

না। সার্টিফিকেট শুধু লাইভ কোর্সের প্রিমিয়াম প্যাকেজে দেওয়া হয়।

লাইভ আর রেকর্ডিংয়ের পার্থক্য কী?

রেকর্ডিংয়ে নিজের সময়ে ভিডিও দেখে শিখবেন। লাইভে শিক্ষকের সাথে ক্লাস হয়, আর প্রিমিয়ামে মুখে মুখে প্র্যাকটিসের সুযোগ থাকে।

টাকা কীভাবে দেবো?

WhatsApp-এ মেসেজ দিলে টিম জানিয়ে দেবে। দেশে পরিবারের কেউ বিকাশ করে দিলেও চলবে।

আগে কি একটা ক্লাস করে দেখা যায়?

হ্যাঁ। প্রতি শুক্রবার ফ্রি লাইভ ক্লাস হয় — বাংলাদেশ সময় রাত ৮টা আর রাত ১২টায়। গ্রুপে যোগ দিলেই লিংক পাবেন।

সময় মেলাতে পারলে লাইভ প্রিমিয়ামই সবচেয়ে ভালো

রেকর্ডিংয়ে শেখা যায়, কিন্তু মুখে ইংরেজি আসে বলার প্র্যাকটিস থেকে। প্রিমিয়ামে প্রতি সপ্তাহে প্র্যাকটিস রুম, শুক্রবারের কম্পিটিশন আর সার্টিফিকেট আছে।

লাইভ প্রিমিয়াম দেখুন
রেকর্ডিং কোর্স৳২,০০০
ভর্তি হোন
Scroll to Top