হোম › আমাদের সম্পর্কে
আমাদের সম্পর্কে — HELAL’S English Centre
প্রবাসী বাংলাদেশিদের জন্য গ্রামার ছাড়া, সব বাংলায় বুঝিয়ে, মুখে মুখে প্র্যাকটিস করিয়ে স্পোকেন ইংলিশ শেখানোর অনলাইন প্রতিষ্ঠান।
আমরা কেন শুরু করেছি
বিদেশে কাজ করতে গিয়ে আমাদের প্রবাসীরা প্রতিদিন একই কষ্টে পড়েন। কাজের জায়গায়, দোকানে, ডাক্তারের কাছে বা এয়ারপোর্টে ইংরেজিতে কথা বলতে না পারার ভয় আর লজ্জা। স্কুলে বছরের পর বছর গ্রামার পড়েও মুখে ইংরেজি আসে না।
HELAL’S English Centre শুরু হয়েছে এই কষ্টটা দূর করতে — যাতে একজন প্রবাসী নিজের মুখে, আত্মবিশ্বাস নিয়ে ইংরেজি বলতে পারেন।
আমাদের শেখানোর পদ্ধতি
- গ্রামার ছাড়া — নিয়ম মুখস্থ না করে, সঠিক বাক্য বারবার বলে বলে শেখা।
- সব বাংলায় বুঝিয়ে — কম পড়াশোনা থাকলেও সহজে বোঝা যায়।
- মুখে মুখে প্র্যাকটিস — শুধু শোনা না, নিজে বলা। ভুল হলেও কোনো সমস্যা নেই।
- কাজের জীবনের কথা — কাজের জায়গা, দোকান, ডাক্তার, এয়ারপোর্ট আর প্রতিদিনের কথাবার্তা।

প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক
হেলাল উদ্দিন
HELAL’S English Centre-এর প্রতিষ্ঠাতা। প্রবাসীদের গ্রামার ছাড়া, সহজ বাংলায় বুঝিয়ে স্পোকেন ইংলিশ শেখান। এ পর্যন্ত ১,০০০-এর বেশি শিক্ষার্থী তাঁর কাছে শিখেছেন।
আমাদের কোর্স
- ৩ মাসের লাইভ স্পোকেন ইংলিশ — শিক্ষকের সাথে লাইভ ক্লাস; প্রিমিয়ামে প্র্যাকটিস, শুক্রবারের কম্পিটিশন আর সার্টিফিকেট।
- রেকর্ডিং কোর্স — লাইভের সময় না মিললে, নিজের সময়ে ফোনে দেখে শেখা।
- সার্টিফিকেট যাচাই — আমাদের দেওয়া সার্টিফিকেট নাম্বার দিয়ে যে কেউ যাচাই করতে পারেন।
আমাদের ঠিকানা
মনিকা ভিলা, চাকধ বাজার থেকে ২০০ মিটার সামনে, নড়িয়া, শরীয়তপুর, বাংলাদেশ।
ক্লাস হয় অনলাইনে, তাই পৃথিবীর যেকোনো দেশ থেকে যোগ দিতে পারেন। যোগাযোগের সব উপায় দেখুন।
আগে একটা ফ্রি ক্লাস করে দেখুন
প্রতি শুক্রবার ফ্রি ক্লাস হয় — বাংলাদেশ সময় রাত ৮টা আর রাত ১২টায়। ভালো লাগলে তারপর ভর্তি হবেন, ইনশাআল্লাহ।
শুক্রবারের ফ্রি ক্লাসে যোগ দিন